বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করলেন সিএমপি কমিশনার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করলেন সিএমপি কমিশনার

অদ্য ০৮ জুন, ২০২১ খ্রী সিএমপির বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( Annual Performance Agreement) সাক্ষর করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদর দপ্তরে সিএমপির ১০ টি বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে ২০২১-২০২২ অর্থ বছরের এই চুক্তি স্বাক্ষরিত হয়।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এর আগে গত ০৩ জুন, ২০২১ খ্রী. (বৃহস্পতিবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের স্ব স্ব বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।

সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর