বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ সময় দেখুন
বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট ইশরাত হাসান। সঙ্গে ছিলেন এডভোকেট তানজিলা রহমান।

আইনজীবী ইশরাত হাসান বলেন, আদালতের এই সিদ্ধান্ত দেশের পরিবারের নিরাপত্তা, নারীর সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনগত স্বচ্ছতা এবং সবচেয়ে বড় বিষয়— বিয়ে ও তালাক সংক্রান্ত প্রতারণা বন্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে কাজ করবে।

এই আইনজীবী আরও বলেন, ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিবাহ লুকানো, পূর্ববর্তী তথ্য গোপন, তালাক প্রমাণের জটিলতা— এ সব সমস্যা ব্যাপকভাবে হ্রাস পাবে এবং নাগরিকদের সামাজিক মর্যাদা রক্ষা, সুবিচার প্রতিষ্ঠা ও সমাজে পারস্পরিক বিশ্বাস পুনর্গঠনের পথ আরও সুদৃঢ় হবে।

২০২১ সালের ৪ মার্চ ভুক্তভোগী চার জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে এ সংক্রান্ত রিট করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর