শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বিশেষ অতিথিদের নিয়ে YSSE দ্বারা আয়োজিত “আজকের তারুণ্যের” ৫০তম পর্ব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪১৫ সময় দেখুন


১০ই জুন, ২০২১সালে YSSE আয়োজিত তরুণদের দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা মূলক অনুষ্ঠান “আজকের তারুণ্য” এর ৫০তম পর্বের অতিথি হিসেবে আমাদের সাথে ছিলেন অসাধারণ দুজন তরুণ উদ্যোক্তা ও আর্টিস্ট “জান্নাতুম ফেরদৌস মুক্তি” এবং “এস.এম. শাহরিয়ার কবির”। YSSE এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ইন্টার্ন খন্দকার মাইশা জাহান ও কনটেন্ট রাইটিং বিভাগের ইন্টার্ন সাদিয়া হুমায়রা এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয়েছিল YSSE এর ফেসবুক পেজ থেকে।

 

জান্নাতুম ফেরদৌস মুক্তি একজন স্ব-প্রশিক্ষিত চিত্রশিল্পী এবং “Artholic Shukty” এর প্রতিষ্ঠাতা । বর্তমানে তিনি তিতুমীর কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী। তার জীবনের লক্ষ্য বলতে তিনি আর্ট কমিউনিটি বুঝেন, যার উপর ভিত্তি করে তিনি তার পেজ এবং ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত করেন। আর তিনি “Artholic Shukty” এর মাধ্যমে নিজের ছবি আঁকার এই জ্ঞান বাংলা ভাষায় মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন। অসাধারণ চিত্রশিল্পের জন্য তিনি International Winter Art Festival 2019- Best Mixed Media Art , PaintOff 2020- Tournament of Arts( Champion) ইত্যাদি কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন।

এস.এম. শাহরিয়ার কবির হলেন “Arthut Bangladesh” এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। যিনি বাংলাদেশী শিল্পীদের মেধাকে শীর্ষে আনার প্রেরণা নিয়ে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি Independent University of Bangladesh এর ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ পড়াশুনা করছেন। পড়াশুনার পাশাপাশি তিনি ব্যবসা এবং ফ্রিলান্সিং ও করে থাকেন। তাছাড়া অবসর সময়ে তিনি আর্ট করে থাকেন।

 

 

Arthut Bangladesh এবং Artholic Shukty নিয়ে কিছু গল্প জানতে চাওয়ায় তারা বলেন –

এস.এম. শাহরিয়ার কবির: প্রথমে ২০১৯সালে ফেসবুক পেজ শুরু করে কিছুদিন চালানোর পর আবার বন্ধ করতে হয় কারণ তখন অনেককিছু বুঝলামনা। প্রায় ১বছর পর সব সমস্যা সমাধান করে ২০২০সালে শুরু করি পুরোপুরি “Arthut Bangladesh” এর যাত্রা। বর্তমানে আমাদের ৪টি ডিপার্টমেন্ট এ টোটাল ৬জন মানুষ কাজ করছে। মূলত আমাদের কাজটি হচ্ছে, সাড়া বাংলাদেশের যারা আর্টিস্ট আছেন তাদের পেইন্টিংগুলো নিয়ে ভেরিফাই করে আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে আপলোড করে সেগুলো সেল করে দেওয়া। আর আমরা আমাদের এই উদ্যোগটির মাধ্যমে আমাদের কালচারটা কে পুরো বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি।

জান্নাতুম ফেরদৌস মুক্তি: আমার প্রথম পেজ খোলার উদ্যোগটা আসলে হঠাৎ করেই করা হয়। তারপর সেখানে নিজের করা কাজগুলো পোস্ট করি আস্তে আস্তে। আর পেজটি যখন সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে উঠে, মানুষের রেসপন্স আসা শুরু হয় তখন তারা আর্টগুলো কীভাবে করা হয় শিখতে চায়। আর তাদের উদ্দেশ্য করেই মূলত এই ইউটিউব চ্যানেলটিও খোলা হয়।

বিশেষ অতিথিদের নিয়ে YSSE দ্বারা আয়োজিত

বিশেষ অতিথিদের নিয়ে YSSE দ্বারা আয়োজিত “আজকের তারুণ্যের” ৫০তম পর্ব

আর্টকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেয়ার পিছনে তাদের উদ্দেশ্য কী ছিল জানতে চাওয়ায় তারা বলেন –

এস.এম. শাহরিয়ার কবির: আগে থেকেই আমার প্যাশন ছিল আর্ট। কিন্তু কিছু কারণবশত সেটা নিয়ে পড়াশুনা করার মত সুযোগ হয়ে উঠেনি। তাই সেখান থেকে জেদ কাজ করায় মূলত এই ক্যারিয়ার এ আসা। এটার পেছনে আমার উদ্দেশ্য হলো, আমার মত যারা ইচ্ছে থাকা সত্ত্বেও এই ফিল্ড এ পড়াশুনা করতে পারছেনা তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। তাছাড়া, আমাদের একটি ব্লগ সেকশন ও রয়েছে যেখানে বাংলাদেশ ও বিশ্বের বড় বড় আর্টিস্টদের জীবনী তুলে ধরার চেষ্টা করা হয় যেন তারা এখান থেকে ইন্সপায়ার হতে পারে। এছাড়াও ডিসেম্বর এ একটা নতুন প্রোজেক্ট শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার আর্ট প্রদর্শনীতে সবাই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহনের সুযোগ সুবিধা পাবেন।

জান্নাতুম ফেরদৌস মুক্তি: আর্ট আমি আমার প্যাশনের পাশাপাশি নিজের শান্তি থেকে করে থাকি। যখন আমি কোনো আর্ট করি সেটার রংয়ের ছোঁয়া থেকেই মূলত আমার এগিয়ে চলা। আর্ট থেকে আমি যে শান্তি পাই সেটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আর এটি আমার উদ্দেশ্য।

 

 

একজন উদ্যোক্তা হিসেবে তরুণদের মাঝে কী কী স্কিলস থাকার প্রয়োজন বলে মনে করেন জানতে চাওয়ায় তারা বলেন-

এস.এম. শাহরিয়ার কবির: একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সময় মেইনটেইন করা। যে বিষয় নিয়ে নিজের ক্যারিয়ার গড়ার ইচ্ছা সেগুলো নিয়ে বেসিক জ্ঞান অর্জন করা অত্যন্ত আবশ্যকীয়। যেমন: কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চায়, তাহলে সেটা চালানোর জন্য যে যে ডিপার্টমেন্টগুলো দরকার হয় সেগুলো নিয়ে বেসিক জ্ঞান তার অবশ্যই রাখা উচিৎ।

জান্নাতুম ফেরদৌস মুক্তি: একজন উদ্যোক্তা হিসেবে প্রথমত যেটা প্রয়োজন তা হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা এবং সেটি নিয়ে হাল ছেড়ে দিলে হবেনা লেগে থাকতে হবে।

 

 

তাদের এই পথ চলার যাত্রায় সাপোর্ট হিসেবে কে বা কারা ছিলেন জানতে চাওয়ায় তারা বলেন-

এস.এম. শাহরিয়ার কবির: আমি আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তাছাড়াও আমার বন্ধু, রুহুল ভাইয়া এবং আমার পুরো টিম এর কাছ থেকে প্রচুর মেন্টাল সাপোর্ট পেয়েছি সবসময়।

জান্নাতুম ফেরদৌস মুক্তি: আমি আমার পরিবার থেকে পুরোপুরি সাপোর্ট পেয়েছি সবসময়। আর আমার কাজের অনুপ্রেরণা হলো আমার আপুমনি। তার কাজ দেখেই আমি আমার আর্ট করার এই যাত্রা শুরু করেছিলাম।

 

 

আর্ট এর বাহিরে নিজেদের ক্যারিয়ারকে ভবিষ্যতে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা সম্পর্কে জানতে চাওয়ায় তারা বলেন-

এস.এম. শাহরিয়ার কবির: ভবিষ্যতে আমার ইচ্ছে আছে এই ব্যবসাটা কে ভালোভাবে প্রতিষ্ঠিত করার এবং মাস্টার্স কমপ্লিট করতে দেশের বাহিরে যাওয়ার।

জান্নাতুম ফেরদৌস মুক্তি: যেহেতু আমি এখনও এখন স্টুডেন্ট তাই আমার ভবিষ্যত নিয়ে আমার ইচ্ছে হচ্ছে আর্ট নিয়েই আগানোর।

 

 

যারা ভবিষ্যতে এই ক্যারিয়ার এ আসতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলায় তারা বলেন-

এস.এম. শাহরিয়ার কবির: ক্যারিয়ার হিসেবে কোনো কিছু বেছে নেয়ার আগে প্রথমেই যে বিষয়গুলো মানতে হবে তা হলো, সময়ানুবর্তিতা এবং নিয়মানুবর্তিতা। আর কোনো কিছু নিয়ে এগোতে হলে দরকার সাধনা ও ধৈর্য। যে কাজটি আপনি করতে চান সেটি নিয়ে লেগে থাকতে হবে, সেটি সম্পর্কে শিখতে হবে বিভিন্ন মাধ্যম থেকে, সেগুলো নিয়ে পড়াশুনা করতে হবে এবং নিজের কাজে ইমপ্রুভমেন্ট আনতে হবে।

জান্নাতুম ফেরদৌস মুক্তি: যে কাজটি আপনি করতে চান সেটি নিয়ে অবশ্যই লেগে থাকতে হবে সময় নিয়ে। সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবই এবং সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে তাহলেই সাফল্য অর্জন করা সম্ভব।

 

এই লাইভ থেকে আমরা জানতে পারি যে, কোনো কিছু নিয়ে ক্যারিয়ার গড়ে তুলতে হলে সাধনা ও ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। সেটার পিছনে যথেষ্ট সময় ব্যয় করে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগোতে হবে তবেই সফলতা অর্জন করা সম্ভব হবে।

রাজিয়া রহমান

কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

ইন্টার্ন

ওয়াইএসএসই



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর