শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৭৮ সময় দেখুন
বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকরা।

আয়োজকদের ভাষ্য, এই আয়োজন কোনো একটি দলের সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয়। স্পেন,আর্জেন্টিনা কিংবা অন্য যে কোনো দলের সমর্থকসহ এলাকার সর্বস্তরের মানুষকে একসঙ্গে বসে খাবার খাওয়া এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।

স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের মতে, খেলাকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্যের এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক বার্তা দেবে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ফাইনালে আর্জেন্টিনা জয়ের জন্য সবার কাছে দোয়াও চান।

এদিকে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ফুটবল আনন্দের খেলা। সমর্থন ভিন্ন হতে পারে, কিন্তু খেলাকে ঘিরে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব অটুট থাকা উচিত। তাই সবাই একসঙ্গে ফাইনাল উপভোগ করবেন এবং নিজ নিজ দলের জয় কামনা করবেন।

আয়োজক শহিদুল ইসলাম, আছুরউদ্দিন, খালেক বলেন, “ফুটবল মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন তৈরি করে। তাই আমরা সব দলের সমর্থকদের একই আয়োজনে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছি। আমাদের লক্ষ্য, খেলার আনন্দ সবাই মিলে ভাগাভাগি করা।”

তারা বলেন, “ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে সেই আনন্দ আমরা মানবতা ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতির বার্তা হিসেবে উদযাপন করতে চাই।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর