শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

বিশ্বের ২০০টি দেশের মধ্যে পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ১৮২তম অবস্থানে বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: বৈশ্বিক পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ২০০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮২তম। এ তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড।

আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট শুক্রবার এই বৈশ্বিক পাসপোর্ট র‍্যাঙ্কিং প্রকাশ করে। তালিকায় ১০৯ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে আয়ারল্যান্ড। দেশটির পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে ভ্রমণ করতে পারেন। এই তালিকায় বাংলাদেশের স্কোর ৩৮। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন।

পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক আগের অবস্থান নেপালের। দেশটির স্কোর ৩৯.৫। বাংলাদেশের ঠিক পরে আছে মিয়ানমার, স্কোর ৩৭.৫। ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং তালিকায় পাকিস্তান ১৯৫তম (স্কোর ৩২) অবস্থানে রয়েছে।

তালিকায় শীর্ষ ১০টি স্থানের মধ্যে নয়টিই ইউরোপীয় দেশগুলোর দখলে। এর মধ্যে সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দেশের পাশাপাশি লুক্সেমবার্গ ও মাল্টার মতো ছোট দেশও আছে। ইউরোপের বাইরে সর্বোচ্চ র‍্যাঙ্কধারী পাসপোর্ট হলো সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ডের। দেশ দুটি যৌথভাবে ১০ম স্থানে রয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর