শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ

বেকার তরুণ-যুবকদের ভাতা দেয়া রাষ্ট্রের দায়িত্ব : ন্যাপ মহাসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
বেকার তরুণ-যুবকদের ভাতা দেয়া রাষ্ট্রের দায়িত্ব : ন্যাপ মহাসচিব

করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্থ ও ক্ষতিগ্রস্ত শিক্ষিত বেকার তরুণ ও যুবকদের জন্য সামাজিক সুরক্ষার আওতায় ভাতা চালুর জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবী জানিয়েছে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, করোনা মহামারির কারণে দেশের বহু শিক্ষিত তরুণ ও যুবক বেকার হয়ে ঝুঁকির মধ্যে পড়ছেন। অনেকে কর্ম হারিয়ে বিদেশ থেকে ফেরত আসছেন। আবার কেউ ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে লোকসানে পড়েছেন। এসব যুবকের বিষয়ে এখনই চিন্তা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তা বাস্তবায়ন করতে হবে।

বুধবার (২ জুন) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে সেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এমনিতেই বেকার সমস্যা বিদ্ধমান। এরই মাঝে করোনা সংকটের কারণে বেকার হয়ে ঝুঁকির মুখে পড়েছে অনেক যুবক, যারা প্রথাগত গরিব ছিল না। অনেকে টিউশনির টাকা দিয়ে ঢাকায় থাকত, পড়ালেখার খরচ চালাত। এখন টিউশনি নেই, সে বেকার। মেসের বিল দিতে পারছে না। থাকা-খাওয়ার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। অনেক প্রবাসী যুবক মধ্যপ্রাচ্যে বেকার হয়ে গেছে, যাদের টাকায় দেশে সংসার চলতো, ভাই-বোনদের পড়ালেখার খরচ চলতো। তার হয়তো কোনো পুঁজি নেই। এই তরুণ-যুবকদের বিষয়ে রাষ্ট্রকেই সিদ্ধান্ত গ্রহন করতে হবে। বাজেটে তাদের জন্য সুস্পষ্ট দিক-নির্দেশনা থাকতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারণ করেছে। করোনার মহামারিতে সে সমস্যা আরও বেশী প্রকট আকার ধারণ করেছে। এই সকল যুবদের কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদানে বাজেটে বিশেষ বরাদ্দ প্রদান করতে হবে।

সেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনর আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সাইফুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুফ সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব শক্তির সাধারণ সম্পাদক জামালউদ্দির রাসেল, সেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশনর সিনিয়র যুগ্ম আহবায়ক মহসীন মুন্সী, মোঃ শাকিল ইসলাম, সৌরভ হোসেন বেলাল প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom