শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

বেসিসের নতুন প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
বেসিসের নতুন প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ


সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। গতকাল মঙ্গলবার বেসিস কার্যালয়ে ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির পদবণ্টন ঘোষিত হয়। গিগাটেকের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এনরুট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন), পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ বাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও পরিচালক নির্বাচিত হয়েছেন টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুলল্লাহ নিয়ামুল করিম, টেকনোগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ড্রিমার্জ ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন খান, অ্যাডভান্সড ইআরপির (বিডি) ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ড্রিম৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর