নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৪৮ হাজার ৩৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৩৮ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বাটা সু ২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ১ কোটি ৯ লক্ষ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৩৬ লক্ষ ৫২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১ কোটি ২৯ লক্ষ ৬০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮৮ লক্ষ ৪০ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৬৪ লক্ষ ৬৭ হাজার টাকার, আমান ফিডের ৫৫ লক্ষ ১৮ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৫৪ লক্ষ ৯১ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৪৭ লক্ষ ১২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৪০ লক্ষ ৮২ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৩৩ লক্ষ ৬ হাজার টাকার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১৯ লক্ষ টাকার, ওয়ান ব্যাংকের ১৮ লক্ষ ২৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১২ লক্ষ ৫ হাজার টাকার, বীকন ফার্মার ১১ লক্ষ ৪০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১০ লক্ষ ৬৩ হাজার টাকার, আরডি ফুডের ৮ লক্ষ ১৫ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ৭ লক্ষ ৮৩ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৬ লক্ষ ৫৩ হাজার টাকার, বিডিকমের ৬ লক্ষ ৪৭ হাজার টাকার, সোনালী পেপারের ৬ লক্ষ ১০ হাজার টাকার, গোল্ডেনসনের ৫ লক্ষ ২২ হাজার টাকার, একটিভ ফাইনের ৫ লক্ষ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।