বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ব্লক মার্কেটে ৮৯ কোম্পানির ১৩১ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২১ সময় দেখুন
ব্লক মার্কেটে ৮৯ কোম্পানির ১৩১ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৪ মে) ব্লক মার্কেটে মোট ৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫ কোটি ৫২ লাখ ৩৯ হাজার ২৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩১ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ৫২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এমারেল্ড অয়েল ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ৪৫ লাখ, ফু-ওয়াং ফুড ২ কোটি ৬৪ লাখ, জেমিনি সী ফুড ১ কোটি ২৬ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৭০ লাখ, ইসলামী ব্যাংক ৬ কোটি ৯ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স ২ কোটি ২১ লাখ, ওরিয়ন ফার্মা ২ কোটি ২ লাখ, প্রগতি লাইফ ৬ কোটি ৭৯ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৭৫ লাখ, সোনালী পেপার ২ কোটি ৩ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৯৪ লাখ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর