শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ IPL 2026: ‘He’s in my pocket’- Jadeja on his cheeky celebration after dismissing Pooran | Cricket News দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ভালো খেলোয়াড় গড়ে তোলাই লক্ষ্য – হাবীব আজম রাঙামাটিতে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৮৮ সময় দেখুন
ভালো খেলোয়াড় গড়ে তোলাই লক্ষ্য – হাবীব আজম রাঙামাটিতে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

আহমদ বিলাল খান :

খেলাধুলার মাধ্যমেই গড়ে উঠতে পারে সুস্থ, শৃঙ্খলাবান ও দেশপ্রেমিক প্রজন্ম-এমন প্রত্যয় ব্যক্ত করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ডে-নাইট নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন,
বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের নেতিবাচক আসক্তির দিকে ঝুঁকে পড়ছে—মোবাইল আসক্তি, অনলাইন গেম, জুয়া, মাদক ইত্যাদি তাদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এসব থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নিয়মিত খেলাধুলা।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, নেতৃত্ব শেখায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। আজ আমাদের মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করছে। আমিও চাই আমাদের ছেলেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক এবং একদিন দেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরুক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াছির জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল করিম, জেলা যুবদলের সদস্য ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, আমানত বাগ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল গফুর, রাঙামাটি সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হলে তরুণদের মাঝে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেম গড়ে উঠবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom