শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে “স্কাস” এর পোল্ট্রিফার্ম উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ সময় দেখুন
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে “স্কাস” এর পোল্ট্রিফার্ম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ-

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে কক্সবাজার থেকে স্থানান্তরিত রোহিঙ্গাদের স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমার নিজস্ব তহবিল থেকে পরিচালিত জীবিকায়ন প্রকল্পের অংশ হিসেবে পোল্ট্রিফার্মের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) এর উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।

এসময় তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) ভাসনচরে রোহিঙ্গা স্থানান্তরের শুরু থেকেই সরকারের সহযোগী পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছে। স্কাসের চলমান কার্যক্রম নিয়ে তিনি সন্তোষ প্রকাশ।

তিনি কক্সবাজারের থেকে হস্তান্তরিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করার জন্য স্কাসকে ধন্যবাদ দেন। এর আগে প্রধান অতিথি শাহ রেজুয়ান হায়াত ফিতা ও কেক কেটে পোল্ট্রিফার্মের উদ্বোধন করেন।

পরে স্কাসের পক্ষ থেকে রোহিঙ্গা মুসল্লীদের জন্য পবিত্র কোরআন শরিফ,তসবি,টুপি ও জায়নামাজ বিতরণ করেন তিনি।

পোল্ট্রিফার্ম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ভাসনচরে আশ্রয়ণ প্রকল্প-৩ এর সহকারি পরিচালক কমান্ডার আনোয়ারুল কবির, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, লেফটেন্যান্ট আব্দুর রশিদ, ভাসানচরের ক্যাম্প ইনচার্জ জহিরুল ইসলাম, সহকারি ক্যাম্প ইনচার্জ রায়হান আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কাসের চিফ অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ রাশেদুল রহমান শেখ ও স্কাসের হেড অব পরিদর্শক এস এম মামুন।

তাছাড়াও রোহিঙ্গাদের জন্য নব নির্মিত পোল্ট্রিফার্মে গত শনিবার দুপুরে সংস্থার পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের শুরু থেকেই স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা সংস্থার নিজস্ব অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর