মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০ এর যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ সময় দেখুন


দেশে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। ভিভোর এক্স সিরিজের এই ফ্ল্যাগশিপ দেবে উন্নত জাইস টেলিফটো ক্যাপাবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পারফরম্যান্স এবং অত্যাধুনিক ডিজাইনের দুর্দান্তঅভিজ্ঞতা।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও চাহিদাকে সামনে রেখেই উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছে ভিভো। এরই ধারাবাহিকতায় দেশে এসেছে এক্স২০০।

ভিভো এক্স২০০-এর ক্যামেরা দেবে পেশাদার মানের ফটো ও ভিডিওগ্রাফির অভিজ্ঞতা। এতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, যা দিবে স্পষ্ট, নিখুঁত এবং ডিটেইলড ছবি। টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। পাশাপাশি টেলিফটো পোর্ট্রেট মোডে দীর্ঘ ফোকাল লেন্স এবং জাইস অপটিক্স ব্যবহার করে প্রতিটি ছবি হয়ে উঠবে দৃষ্টিনন্দন। এছাড়াও আছে ১০০ গুণ হাইপারজুম, সুপার ল্যান্ডস্কেপ মোড, জাইস সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও।

ভিভো এক্স২০০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে জাইস টি-কোটিং প্রযুক্তি। যা সব বাধা বিঘœদূর করে নিশ্চিত করে প্রাণবন্তও ঝকঝকে ছবি। জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট দিয়ে ৩ মি.মি. থেকে ১০০ মি.মি. পর্যন্তবিভিন্ন ফোকাল রেঞ্জে পেশাদার মানের ছবি তোলা যাবে।

ভিভো এক্স২০০ স্মার্টফোনের ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট নিশ্চিত করবে মসৃণ মাল্টিটাস্কিং। সাথে ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি রমের ক্ষমতা প্রয়োজনীয় সবকিছু সংরক্ষণ ও নির্বিঘেœচালানোর জন্য যথেষ্ট। এতে আছে ৫৮০০ এমএএইচ বøু-ভোল্ট ব্যাটারি, যা মাইনাস ২০ ডিগ্রিসেলসিয়াস তাপমাত্রাতেও থাকবে দৃঢ়। এআই ইরেজ ও এআই নোট অ্যাসিস্ট দিয়ে প্রতিদিনের কাজ হবে আরও গতিময়। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লে-তে চোখ কখনো ক্লান্তহয়ে পড়বে না।

ভিভো এক্স২০০ এ আছে কোয়াড কার্ভড ডিসপ্লে। প্রিমিয়াম মেটালিক ফিনিশ স্মার্টফোনটির লুকে এনেছে বৈচিএ্য। ভিভো এক্স২০০ স্মার্টফোন এর আইপি ৬৮ ও আইপি ৬৯ রেটিংস। এতে আছে নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম, যা দেবে আপডেটেড ভিজ্যুয়াল ডিজাইন, নিরাপত্তা এবং স্মুথ পারফরম্যান্স অভিজ্ঞতা।

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রিঅর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা। এছাড়া স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর