বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক Nimisha Sajayan Reveals Getting ‘Backlash’ Post Great Indian Kitchen: ‘Isko Dabangg Banna Hai’ | Exclusive | Malayalam-cinema News Sri Lanka 229/6 in 72.4 Overs বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাঁ ও হেনস্তাার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা ইনস্টাগ্রামে ভিউ ও রিচ বাড়ানোর সহজ কৌশল ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৫০ ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু নাগরপুরে মুক্তিপণ না পেয়ে কলেজ ছাত্রকে হত্যা, গ্রেফতার ১

ভিভো ওয়াই৩১ডি ফোনে গেমিং চলবে টানা ১৩ ঘণ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৭৬ সময় দেখুন
ভিভো ওয়াই৩১ডি ফোনে গেমিং চলবে টানা ১৩ ঘণ্টা


‎ঢাকা: দেশের স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে ভিভোর এ যাবৎকালের সবচেয়ে বড় ব্যাটারি সমৃদ্ধ ফোন ভিভো ওয়াই৩১ডি। দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং এবং স্মুথ গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ডিভাইসটি তৈরি হয়েছে শক্তি, গতি ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে। যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন পাবজি খেলায় তুমুল ফাইট বা র‍্যাংক-পুশ, মুভি স্ট্রিমিং কিংবা জরুরি কলের মাঝে হঠাৎ ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি চিরচেনা বিড়ম্বনা।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সমস্যার সমাধানে ভিভো ওয়াই৩১ডি-তে আছে সবচেয়ে বড় ৭২০০ এমএএইচ ব্লু ভোল্ট ব্যাটারি। ভিভোর উন্নত ব্লু ভোল্ট প্রযুক্তি দীর্ঘক্ষণ ব্যাটারির চার্জ ধরে রাখার সক্ষম। এর পাওয়ার ম্যানেজমেন্ট আরও উন্নত হবার কারণে বার বার চার্জ ছাড়াই চলে দীর্ঘ সময়। একবার ফুল চার্জে টানা ১৩.২ ঘণ্টা পর্যন্ত গেমিং-এ সাপোর্ট দেয় এই ফোন। এতে আছে রিভার্স চার্জিং সুবিধা। হঠাৎ ফোনে চার্জের প্রয়োজন হলে অন্য ডিভাইস থেকে অথবা এই ফোন দিয়েই গেমিং, হেডসেট বা অন্য ডিভাইস চার্জ দেওয়া যাবে। তাই ব্যাটারি ফুরাবার ভয় আর নেই।

‎ভিভো ভি৩১ডি- তে আছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর, যা প্রসেসর, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো দৈনন্দিন কাজে দ্রুত এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। রয়েছে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং এবং গেমিংয়ের ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। এর গেম বুস্ট মোড সিস্টেমের সর্বোচ্চ ক্ষমতা কাজে লাগায় এবং কুলিং সিস্টেমের সঙ্গে মিলে দীর্ঘক্ষণ নিরবচ্ছিন্ন গেমিং পারফরম্যান্স প্রদান করে।

‎ডিভাইসটিতে রয়েছে ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন। এর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের মূল্য ২৪,৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২৬,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ৩১,৯৯৯ টাকা। বৃহস্পতিবার থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেল চলাকালীন সময় গ্রাহকরা পাবেন এক বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা। এ ছাড়া ফোনটির সঙ্গে থাকছে জিপি ইন্টারনেট বান্ডেল অফার।






Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর