বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ভিসতা ইলেকট্রনিক্স এ যােগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
ভিসতা ইলেকট্রনিক্স এ যােগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন


দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিসতা ইলেকট্রনিক্স এ উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে “গ্র্যান্ড রিসিপশন টু ইলিয়াস কাঞ্চন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক, পরিচালক উদয় হাকিম, এইচভ্যাক এর পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ, ভিসতার হেড অব মার্কেটিং তানভীর জিহাদ প্রমুখ।

 

ভিসতাকে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বানাতে চাই: ইলিয়াস কাঞ্চন

ভিসতাকে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন,‘ আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভিসতাকে দেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠানে রূপ দিতে পারবো।’

মঙ্গলবার (১৭ মে)বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে ভিসতা আয়োজিত ‘গ্র্যান্ড রিসিপশন-ইলিয়াস কাঞ্চন’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ভিসতায় উদোক্তা পরিচালক হিসেবে যোগ দেওয়ার প্রসঙ্গ টেনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি এর আগেও একটি দেশীয় ইলেট্রনিক্স পণ্য প্রতিষ্ঠানে কাজ করেছি। আমি বরাবরই দেশীয় পণ্য প্রতিষ্ঠানকে ভালোবাসি। ভিসতাকেও ভালোবেসে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলাম।’

সাংবাদিকদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি আজ ইলিয়াস কাঞ্চন হতে পেরেছি, আপনাদের জন্য। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন এবং আগামীতেও থাকবেন। আপনারা যদি আমাদের সাপোর্ট দেন, তাহলে ভিসতার মাধ্যমে দেশীয় পণ্যকে বিশ্বে তুলে ধরতে পারবো।’

ভিসতার পরিচালক উদয় হাকিমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতা ইলেট্রনিক্সের চেয়ারম্যান সামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক, এইচভ্যাকের পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ ও ভিসতার হেড অব মার্কেটিং তানভীর জিহাদ প্রমুখ।

এ সময় ভিসতার সার্বিক বিষয় অতিথি ও সাংবাদিকদের সামনে তুলে ধরেন উদয় হাকিম। তিনি বলেন, ‘ইলেকট্রনিক্স সেক্টরে দেশের সবচেয়ে মেধাবী ও দক্ষ টিম এখন ভিসতায়।

উদয় হাকিম আরও বলেন, ‘জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন উদ্যোক্তা পরিচালক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় মেধা ও দক্ষতার সঙ্গে ব্যক্তি ইমেজ ও বলিষ্ট নেতৃত্বের সমন্বয় হয়েছে। অধিক মুনাফা নয় বরং কম মুনাফা করে ক্রেতাদের কাছে রুচিশীল ও টেকসই পণ্য পৌঁছে দেওয়াই হবে ভিসতার প্রধান টার্গেট।’

প্রতিষ্ঠানটির এই পরিচালক আরও বলেন, ‘গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রয়েছে ভিসতার কারখানা। বাংলাদেশের বাজারে সবার আগে অ্যান্ড্রয়েড টিভি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। টেলিভিশন দিয়ে যাত্রা শুরু করলেও আস্তে আস্তে অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনবে ভিসতা। সর্বশেষ রেফ্রিজারেটর উৎপাদন ও বিপণনে যাবে প্রতিষ্ঠানটি। সাংবাদিক ভাইয়েরা যদি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমাদের চলার পথ আরও সুগম হবে বলে আমরা ভিসতা পরিবার মনে করি।’

দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামসুল আলম বলেন, ‘বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের বিশাল একটি মার্কেট রয়েছে। এখানে অনেক কিছু করার সুযোগ রয়েছে। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। চলার পথে ইলিয়াস কাঞ্চনের মতো গুণীজনকে পেয়ে আমারা গর্বিত। দেশীয় পণ্য এখন মানুষের কাছে খুব পরিচিত একটি নাম। আমরা নম্বর ওয়ান হওয়ার প্রত্যয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।’

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ভিসতা ইলেকট্রনিক্স পণ্যের কারখানা স্থাপন করেছে। সেখানে অ্যান্ড্রয়েড এবং বিভিন্ন ধরনের টিভি উৎপাদন চলছে। চলতি বছরের মধ্যেই হোম অ্যাপ্লায়েন্স এবং এসি উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে ভিসতা। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিজারএফ এসি, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে যাচ্ছে ভিসতা।

এদিকে, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের যোগদানের দিনেই গণমাধ্যম কর্মীদের জন্য নিজেদের উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যে ২০% ছাড়ের দেওয়ার ঘোষণা দিয়েছে ভিসতা ইলেকট্রনিক্স।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর