মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

ভিসতা টিভিতে মধুমতি ব্যাংকের ক্রেডিট কার্ডে ২০ শতাংশ ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৪০ সময় দেখুন
ভিসতা টিভিতে মধুমতি ব্যাংকের ক্রেডিট কার্ডে ২০ শতাংশ ছাড়


বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মধুমতি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। রয়েছে জিরো ইন্টারেস্টে তিন মাসের ইএমআই সুবিধা।গতকাল বুধবার (২৬ অক্টোবর, ২০২২) বিকালে এ বিষয়ে মধুমতি ব্যাংক এবং ভিসতা ইলেকট্রনিক্সের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভিসতা’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চেয়ারম্যান শামসুল আলম। মধুমতি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও সিবিও কামরুল হাসান খান।

এসময় উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পরিচালক উদয় হাকিম, মধুমতি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কার্ডস (বিজনেস) এস এম আশিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কার্ডস (বিজনেস) তাপস কুমার বিশ্বাসসহ অনেকেই।

এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের যেকোনো ক্রেডিট কার্ড ব্যবহার করে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে পাবেন ২০ শতাংশ ছাড়। এ ছাড়া ভিসতা এইচভ্যাক এয়ারকন্ডিশনারে ছাড় পাবেন ১০ শতাংশ।

মধুমতি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে জিরো পারসেন্ট ইন্টারেস্টে ৩ মাসের ইএমআই সুবিধা। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ক্রেতাদের জন্য এসব সুবিধা দিচ্ছে ভিসতা। বিশেষ করে বড় পর্দার টেলিভিশনের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতেই ভিসতা’র এই অফার।

ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল http://www.vistabangladesh.com/ ওয়েবসাইট থেকে ক্রেতারা ভিসতা টিভি কিনতে পারবেন।

ভিসতা পরিচালক উদয় হাকিম জানান, বাংলাদেশের বাজারে বিশ্বের শীর্ষমানের অ্যান্ড্রয়েড টিভি উৎপাাদন এবং বাজারজাত করছে ভিসতা। যে দাম দিয়ে ক্রেতারা ব্যাসিক টিভি বা স্মার্ট টিভি কিনছেন, ভিসতা সেই একইমূল্যে গুগল সার্টিফায়েড জেনুইন অ্যান্ড্রয়েড-১১ টিভি দিচ্ছে। ভিসতা’র স্লোগান- এক্সেলেন্স ইন টেকনোলজি। উচ্চমানের পণ্য দিয়ে ভিসতা গ্রাহকদের মন জয় করতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারিতে ভিসতার যাত্রা শুরু। ভিসতা শব্দের অর্থ দূরদর্শী। এর ভাবার্থ সাফল্যের সিঁড়ি। গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ভিসতা ইলেকট্রনিক্স কারখানা স্থাপন করেছে। সেখানে উচ্চমানের অ্যান্ড্রয়েড ও বিভিন্ন ধরনের টিভি উৎপাদন করা হয়। এরইমধ্যে হোম অ্যাপ্লায়েন্স ও এসি উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা করেছে ভিসতা। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে তারা। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিজারএফ এসি, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে যাচ্ছে ভিসতা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর