খায়রুল খন্দকার টাঙ্গাইল:টাঙ্গাইলের ভূঞাপুরের রুহুলী গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মজিবর রহমান এর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর তিন ঘটিকার সময় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন এর রুহুলি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ ও রুহুলি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০বছর।
জানাজায় টাঙ্গাইল-২ (গোপালপুর -ভূঞাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক উপ-মন্ত্রী, এডভোকেট আবদুস সালাম পিন্টু, বিভিন্ন প্রতিষ্ঠানের আলেম-ওলামা শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাযা শেষে স্হানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম মজিবর রহমান এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তার অবদান এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত।
জনকল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। জীবদ্দশায় স্কুল, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ বহু ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার ব্যক্তিত্ব, উদারতা ও ধর্মভীরুতার কারণে তিনি সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং হাজারো শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার ইন্তেকালে এলাকায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে রুহুলি-চিতুলিয়পাড়া ঈদগা মাঠের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা জানায়।