রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯১ সময় দেখুন
ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দেড় শতাধিক অবৈধ মাছ ধরার চায়না জাল নামক জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৭ জুলাই ) সকালে উপজেলার অলোয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১৫০টিরও বেশি অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রিমা আক্তার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা মোছাঃ রিমা আক্তার জানায়, প্রজনন মৌসুমে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণ করলে মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারা অবৈধভাবে মাছ শিকার করবেন বা নিষিদ্ধ জাল ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা জেলেদের বৈধ জাল ব্যবহার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান। স্থানীয়রা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর