বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে ২ বছরের কারাদন্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে ২ বছরের কারাদন্ড

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে সাব্বির হোসেন নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর নিকলা গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসাইন।

এ সময় ভূঞাপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চর নিকলা গ্রামের সাহেব আলীর ছেলে সাব্বির হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, “গোপন সূত্রে জানতে পারি সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। এরপর দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালানো হয় এবং মাদক সেবনের সময় তাকে হাতেনাতে ধরা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর