বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ভূঞাপুর উপজেলা কৃষি অফিসের আওতাধীন কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ সময় দেখুন
ভূঞাপুর উপজেলা কৃষি অফিসের আওতাধীন  কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী “কৃষক GAP সার্টিফিকেশন” বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ দুলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা অতিরিক্ত উপ-পরিচালক মোঃ রমজান আলী।

এতে প্রশিক্ষণ প্রদান করেন- অতিরিক্ত কৃষি অফিসার ইশরাত জাহান শিলু ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আল আমিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom