সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

ভোলায় আমার এমপি ডটকম’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৪৫ সময় দেখুন
ভোলায় আমার এমপি ডটকম’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোবাশ্বের আলম,
ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা সেচ্ছাসেবী সংস্থা আমার এমপি ডটকম এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) ভোলা জেলা প্রেসক্লাব সংলগ্ন একটি রেস্টুরেন্টে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, আমারএমপি ডটকমের জেলা পর্যায়ের ওয়ারিয়েন্টশনের অংশ হিসেবে ভোলা জেলার এমপি সিট, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানটিতে আমারএমপি ডটকমের সহ-প্রতিষ্ঠান ই-বাংলাদেশ, আমার প্রতিনিধি, আমার বাংলাদেশ ও স্কিল ডিগার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।

অতিথির বক্তব্যে জেলা সমন্বয়ক নজরুল ইসলাম (শুভ রাজ) বলেন, আমারএমপি ডটকমের মাধ্যমে সংসদ সদস্যদের সাথে জনগণ তাদের এলাকার অবস্থা অবহিত করতে পারবে। পাশাপাশি সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকার উন্নয়ন-অভিযোগের জবাব দিবে। প্রতিষ্ঠানটি জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করছে।

জেলা সমন্বয়ক আদিল হোসেন তপু তালুকদার বলেন, আমার এমপি ডটকমের চারটি সহ প্রতিষ্ঠান আছে সেগুলোতে দেশের সকল স্থানীয় সরকার প্রতিনিধিদের যুক্ত করা হবে। পাশাপাশি বিভিন্ন সেবামূলক উৎপাদন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে যুক্ত করে ই-কমার্স জগতের বৃহত্তম প্লাটফর্ম তৈরি করা হবে। সেই সাথে এলাকার দুর্ভোগ-দুর্নীতির চিত্র প্রকাশে এ মাধ্যমটি কাজ করে যাবে।

অনুষ্ঠানের শুরুতে জেলা সমন্বয়ক কামরুজ্জামান হীরা পরিচয়পর্ব নেন। জেলা সমন্নয়ক নজরুল ইসলাম (শুভ রাজ) প্রতিষ্ঠানের সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। আরো বলেন ২০১৭সাল থেকে অসংখ্য পুরুষ্কার প্রাপ্ত হয়।

২০১৭ সালে ভারতের রাজধানী নয়াদিল্লীতে আমারএমপির এওয়ার্ড গ্রহন করেন ভোলা-৩ আসনের এম্বাসেডর নজরুল ইসলাম (শুভ রাজ)। শুভ রাজ বলেন আমারএমপি এগিয়ে যাবে দেশ ও জাতীর কল্যানে।

আমারএমপির সিইও “সুশান্ত দাস গুপ্ত” একজন প্রকৌশলী, মুজিববাদী,আইটি দক্ষ, সমাজ সেবক।

ভোলা জেলার সকল পর্যায়ের ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর