শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় শাবিপ্রবি’র শিক্ষক প্রতিনিধিরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২২৯ সময় দেখুন
মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় শাবিপ্রবি’র শিক্ষক প্রতিনিধিরা


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

শাবিপ্রবি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি প্রতিনিধি দল। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে কথা বলতে ইতোমধ্যে ৫ সদস্যের একটি দল ঢাকায় পৌঁছেছেন। শনিবার (২২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা করার কথা রয়েছে।’

শিক্ষকদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডীন ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাপে বসবেন শিক্ষার্থীরা, কথা হয়েছে ফোনে

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর