মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

মরা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮০ সময় দেখুন
মরা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বিএনপি’র নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় মরা কাঁকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে এই খনন কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস-এর বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করে বড়লেখা উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে খাল খননের কাজ পুনরায় শুরু করা হবে। এরই ধারাবাহিকতায় আমরা আজ এই কাজ শুরু করেছি।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই খালটি পুনঃখননের ফলে ওই অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং কৃষিকাজে স্থানীয় কৃষকরা সুফল পাবেন। পাশাপাশি বন্যা থেকে ও রক্ষা মিলবে আশা করি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর