শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ ০৭(সাত) কেজি গাঁজাসহ ০১ জন আটক।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৮৭ সময় দেখুন
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ ০৭(সাত) কেজি গাঁজাসহ ০১ জন আটক।

মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম & বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার’দ্বয়ের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৪/৬/২০২১ খ্রিঃ বিকাল ১৭:২০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৭(সাত) কেজি গাঁজাসহ শ্রী জয়ন্ত নাথ(২৪), পিতাঃ নীল মনি নাথ, মাতাঃ মীরা নাথ, সাংঃ বাজালিয়া(নাথ পাড়া), থানাঃ সাতকানিয়া, জেলাঃ চট্টগ্রাম; বর্তমানে- বন্দরটিলা, কমিশনার গলি, থানাঃ ইপিজেড, জেলাঃ চট্টগ্রাম’কে হাতেনাতে আটক করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইপিজেড থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর