বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News

মহান বিজয় দিবস উপলক্ষে সত্যের জয় সামাজিক সংগঠনের শীত বস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
মহান বিজয় দিবস উপলক্ষে সত্যের জয় সামাজিক সংগঠনের শীত বস্ত্র বিতরণ

রাজশাহী ব্যুরোঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড়ে আজ বৃহস্পতিবার দুপুরে শীত বস্ত্র ও খাদ্য বিতরণ করেন সত্যের জয় সামাজিক সংগঠনের সদস্যরা।

এ সময় সংগঠনের সদস্যরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ৩০ লক্ষ শহীদ এর মাধ্যমে অর্জিত হয়েছে এই বাংলাদেশ। যার জন্য আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। তারই ধারাবাহিকতায় আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় মহানগরীর ফায়ার সার্ভিসের মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সত্যের জয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান সোহাগ, তিনি বলেন সত্যের জয় সামাজিক সংগঠনের মাধ্যমে তারা অসহায় মানুষের পাশে দাড়াতে চান, মানুষকে সহযোগিতা করায় তাদের মূল লক্ষ্য, তারা এখন ৯ ও ১০ নং ওয়ার্ডের মানুষের পাশে দাড়াতে পেরেছেন, আরো ভালো সাড়া পেলে তারা রাজশাহী শহরের সকল অসহায় মানুষের পাশে দাড়াতে চান। তিনি আরও বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে তারা শীতবস্ত্র বিতরণ এর যে উদ্যোগটি নিয়েছে এতে সাধারণ মানুষ এর মুখে হাসি ফোটাতে পেড়ে তারা অনেক আনন্দিত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ অনুযায়ী তারা অসহায় মানুষের জন্য সবসময় আছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর তাতিলীগ এর সাধারণ সম্পাদক রানা শেখ, সত্যের জয় সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: বাশিরুল ইসলাম বনি, মহিলা বিষয়ক সম্পাদক আখি, সমাজ সেবক মো: টনি, ৯ নং ওয়ার্ড সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ সুলতান খান ও সাধারণ সদস্য মোঃ শাহিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর