শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

মহামারির কারণে ইভ্যালি পণ্য-টাকা দিতে পারছে না : আদালতে আইনজীবী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
মহামারির কারণে ইভ্যালি পণ্য-টাকা দিতে পারছে না : আদালতে আইনজীবী


ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এম. মনিরুজ্জামান আসাদ ও আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মামলা করা হয়েছে, তবে এ অভিযোগগুলো ঠিক নয়। কারণ প্রতিষ্ঠানটি কোনো গ্রাহকের টাকা নিয়ে চলে যায়নি। ইভ্যালি বলেছে তারা টাকা দিয়ে দেবে। তবে কিছু সময় লাগবে।

তারা বলেন, ইভ্যালি গ্রাহকের কাছ থেকে পণ্যের টাকা নিয়ে তা সাপ্লাইয়ারকে দেয়। সাপ্লাইয়ার পণ্য দিলে ইভ্যালি গ্রাহককে সেই পণ্য বুঝিয়ে দেয়। বর্তমান মহামারির কারণে সারা বিশ্বের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাপ্লাইয়ার সময়মতো মালামাল দিতে পারেনি বলে ডেলিভারিতে কিছুটা বিলম্ব হয়েছে। ইভ্যালি অনেককে পণ্যের টাকা ফেরত দিয়েছে, অনেকের কাছ থেকে আবার সময় চেয়ে নিয়েছে। তবে টাকা দেবে না এমনটি কখনো ইভ্যালি বলেনি।

তারা আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিকে গত ১৯ আগস্ট কারণ দর্শানোর চিঠি দেয়। ২৬ আগস্ট সেই চিঠির জবাব দেওয়া হয়। গ্রাহকের টাকা ফেরতের বিষয়ে ৬ মাস সময় চাওয়া হয়। ইভ্যালির উদ্দেশ্য যদি প্রতারণা হতো, তবে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির জবাব তখনই দিত না।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ২০২১ এর জুলাই মাস থেকে এ পর্যন্ত ইভ্যালি মোট তিন লাখ গ্রাহককে পণ্য ডেলিভারি করেছে। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের ৭০ লাখ গ্রাহককে পণ্য দিয়েছে। ইভ্যালি যাদের পণ্য দিতে পারেনি, তাদের টাকা ফেরত দিতে কাজ করছে। তাই আমরা চাই তাদের জামিন দেওয়া হোক।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর