বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

মহেশখালীতে দুই ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২০ সময় দেখুন
মহেশখালীতে দুই ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন হস্তান্তর

মহেশখালী, কক্সবাজার — মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কুতুবজোম ইউনিয়নের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ হেদায়ত উল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, “ঝুঁকি নিরূপণ প্রতিবেদন স্থানীয় জনগণের অংশগ্রহণে তৈরি হওয়ায় এটি বাস্তবতা ভিত্তিক ও সময়োপযোগী। এই প্রতিবেদনগুলো আমাদের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পরিকল্পনা গ্রহণ ও বাজেট বরাদ্দে সহায়ক হবে। দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগই একমাত্র পথ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ কাওছার উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তিনি বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তা অনেক। এই প্রতিবেদনগুলো সেই চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।”

মোহাম্মাদ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিখাত আজ ঝুঁকির মুখে। ঝুঁকি নিরূপণ প্রতিবেদন আমাদের কৃষকদের সহনশীল চাষাবাদে উৎসাহিত করবে এবং ভবিষ্যতের জন্য একটি প্রস্তুতির দিশা দেবে।”

মোহাম্মাদ জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে শিক্ষাখাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকি হ্রাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারি।”

উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী জয়নাল আবেদীন বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা নারী নেতৃত্বকে কেন্দ্রে রেখে দুর্যোগ সহনশীলতা তৈরি করছি। ঝুঁকি নিরূপণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করায় এটি আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুই ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের সদস্যরা।

সবশেষে বক্তারা এই ধরণের উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom