সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২২১ সময় দেখুন
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯২


মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯২, মামলা ৭২

ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার (২০ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৮০ কেজি ৭৯৮ গ্রাম ৯০ গাঁজা, ২৫৩.৯ গ্রাম হেরোইন ও পাঁচ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭২টি মামলা রুজু হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর