মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

মাদারীপুরে ৫টি ড্রামট্রাক জব্দ, পাঁচ চালককে ৭ দিনের কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২২৪ সময় দেখুন
মাদারীপুরে ৫টি ড্রামট্রাক জব্দ, পাঁচ চালককে ৭ দিনের কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

এস.এম.দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ বালুবাহী ড্রামট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ৫ চালককে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—আনোয়ার হোসেন (১৯), নূর আলম মৃধা (২৩), সুজন শেখ (২৪), ফিরোজ মাতবর (১৮) ও জুয়েল হাওলাদার (২৫)। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান।

আরও পড়ুন: বরিশালে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আটক

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রামট্রাক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার পাঁচ্চর, মাদবরচর, সন্নাসীরচর, বন্দরখোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ জন চালকসহ ৫টি অবৈধ ড্রামট্রাক জব্দ করা হয়। পরে আটক ৫ চালকের প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, ‘বৈধ কোন কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ড্রামট্রাকগুলোকে জব্দ করা হয়েছে। আর ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আরও পড়ুন:

সোনারগাঁয়ে ব্যবসায়ী হত্যা, ৫ জনের যাবজ্জীবন

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর