মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

মাদ্রিদে গ্রেটার সিলেটের স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৩৬ সময় দেখুন
মাদ্রিদে গ্রেটার সিলেটের স্বাধীনতা দিবস উদযাপন

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন। সোমবার (২৮ মার্চ) রাতে দেশটির রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েসস্থ বাংলাদেশ এসোসিয়েশন হলরুমে দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার এইচ এম দবির তালুকদার এর সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন আহমেদ আসাদুর রাহমান সাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন বার্সেলোনার সিনিয়র সহ সভাপতি কমিউনিটি ব্যাক্তিত্ব শফিউল আলম শফি। বিশেষ অতিথির বক্তব্য দেন কমিউনিটি নেতা জাকির হোসেন। গ্রেটার সিলেটের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কাইয়ুম আহমদ মাসুক, এমদাদুল হক, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, গ্রেটার সিলেটের সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল, সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের আহবায়ক সেলিম আলম, সাইফুল মুন্সি ইকবাল, লুৎফুর রহমান, কাউছার হোসেন টিপু, কবির আল মাহমুদ,তুহিন আহমদ, হুমায়ুন কবীর রিগ্যান, মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়া এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীসহ সব শহিদ ও মুক্তিযোদ্ধাদের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন,
এমএজি ওসমানী ছিলেন বাংলাদেশের ৫৫ হাজার বর্গমাইলের। অথচ আজ তাকে নিয়ে কোনো আলোচনা নেই। একদল তাকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তা কখনো সম্ভব নয়। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার সর্বাধিনায়ক আর ওসমানী ছিলেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। জেনারেল ওসমানীকে বাংলাদেশের মানুষের কাছে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে হবে। আর এ জন্য এগিয়ে আসতে হবে বৃহত্তর সিলেটবাসীকে।
তিনি, দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে এক হয়ে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
পরে দেশের সমৃদ্ধি, শান্তি ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom