মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ মে, ২০২২
  • ৩২৯ সময় দেখুন
মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার মাহফিল

কবির আল মাহমুদ, স্পেন :
স্পেনের মাদ্রিদে প্রবাসী বাংলাদেশি পরিচালনাধীন দুটি মসজিদসহ মাদ্রিদে ৮ টি মসজিদে পবিত্র রমজানে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত থাকে এই ইফতার। প্রতি বছরের মতো এ বছরও এই মসজিদ গুলোতে নিয়মিতভাবে ইফতারের আয়োজন করে হচ্ছে। মসজিদ কমিটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সমিতি ও ব্যবসায়ীসহ ব্যক্তিগতভাবেও অনেক প্রবাসী ইফতারির ব্যবস্থা করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৩০এপ্রিল) স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশি পরিচালিত দুটি মসজিদে একসঙ্গে প্রায় সহাস্রাধিক রোজাদারকে ইফতার করানো হয়েছে।

বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদ ও আল হুদা মসজিদে এই ইফতারের আয়োজন করা হয়। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশি পরিচালিত সব চেয়ে বড় বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ উপস্থিত হয়ে ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, দূতাবাসের কউন্সিলর দীন মোহাম্মদ ইনামুল হক,বায়তুল মোকাররম মসজিদ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী,কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা জাহিদুর রহমান দিদার এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতা-কর্মীরা এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উপস্থিত রোজাদারদের উদ্দেশে সংকিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, দূতাবাসের পক্ষ থেকে এ আমরা এবছর প্রথম এই ইফতারের আয়োজন করেছি। মূলত সকলের সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমাদের এ আয়োজন। ইনশাল্লাহ আগামীতে ও ধারা অব্যাহত থাকবে। তিনি পবিত্র রমজানের শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ন রেখে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom