শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News

মাদ্রিদে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৯৫ সময় দেখুন
মাদ্রিদে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কবির আল মাহমুদ, স্পেন :
গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (১৮ অক্টোবর) মাদ্রিদের নিকটবর্তী এল কাসেল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। সোমবার এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন টাইগার মাদ্রিদকে ৩৬ রানে হারিয়ে জয়ী হয় সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ফ্রুতাস ক্রিকেট টীম।

ঝাকজমকপুর্ন উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক সাঈদ আনোয়ার। স্বাগত বক্তব্য দেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বাক্কার, সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক সাইফুল ইসলাম ইকবাল, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য কবির আল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক বলেন, পোশাক আর ক্রিকেট বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ডের এক নতুন দিগন্ত সূচনা করেছে। প্রবাসের শত কর্মব্যস্ততার মধ্যে খেলাধুলা উন্নত ও সুস্থ মানসিকতা এবং এগিয়ে চলার পথে প্রবাসীদের জন্য উদ্দীপক হিসেবে কাজ করবে।

স্পেনে প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটে যাতে আরও উন্নতি করতে পারেন, সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও খেলোয়াড়েরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ফুটবলের দেশ স্পেনে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিগুলো এগিয়ে এলে ক্রিকেটের মাধ্যমে স্থানীয়রা বাংলাদেশকে চিনবে নতুনভাবে। টুর্নামেন্টে মোট ছয়টি টিম অংশগ্রহণ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার টিম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর