মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেল ‘নগদ ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেল ‘নগদ ’


দেশের আর্থিক খাতে অবদান রাখার জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি মার্চেন্ট ক্যাটাগরিতে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উল্লেখযােগ্য অবদানের রাখায় ‘নগদ’ এই পুরস্কার পেল।

সম্প্রতি ঢাকায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ নেক্সট অ্যান্ড বেয়ন্ড ঘােষণার মধ্য দিয়ে বিজয়ী প্রতিষ্ঠানসমূহের নাম প্রকাশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাে. খুরশিদ আলম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হেলেন লা ফেইভসহ আরও অনেক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘নগদ’ ইতিপূর্বে বাংলাদেশে প্রথম ই-কেওয়াইসি উদ্ভাবনের জন্য বেস্ট ইনােভেশন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড, বিশ্ব সেরা ফিনটেক উদ্যোগ হিসেবে ইনক্লসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রােভাইডার অ্যাওয়ার্ড, উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড, ফাইন্যান্সিয়াল টেকনােলজি ম্যান অব ইয়ার, ই-কমার্স মুভার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেটিং কমিউনিকেশন অ্যাওয়ার্ডসহ আরও অনেক দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

এবার ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’-এ মার্চেন্ট ক্যাটাগরিতে মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উল্ল্যেখযােগ্য অবদানের রাখায় ‘নগদ’-কে এই পুরস্কার প্রদান করা হয়। মাস্টারকার্ড কর্তৃক এক্সিলেন্স পুরস্কারটি মূলত যাত্রা শুরু করে ২০১৯ সালে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর