
ইউনাইটেড নিউজ ডেস্ক: ‘ও আপা (নার্স), আমার মা অক্সিজেনের জন্যি ছটফট করছে। একটা অক্সিজেন দেন। তারা (নার্স) বলছে, যখন আসবে তখন দেব। ফের গেছি, চাইছি। তখনো দেয়নি। নার্সের কাছে অক্সিজেন চাইতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। একটা সিলিন্ডার ছিল সেটা নিতে গেলে ধাক্কা দিই ফ্যালা দেয়। অক্সিজেনের অভাবে আমার মা মইরি গেল।’
হাসপাতাল থেকে বৃদ্ধ মায়ের লাশ নিয়ে বের হওয়ার সময় কথাগুলো বলছিলেন নূরজাহান বেগম। শনিবার বেলা ২টা ২৫ মিনিটে নূরজাহানের মা আনোয়ারা খাতুন (৯০) মারা যান। তিনি করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ১০টায় কুষ্টিয়া ২৫০ শয্যা করোনা হাসপাতালের করোনা ইউনিট-৩-এর ৮ নম্বর ওয়ার্ডের বারান্দার মেঝেতে চিকিৎসাধীন ছিলেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার স্বর্গপুর গ্রামের বাসিন্দা।