লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মিথ্যা যৌন হয়রানি মামলা দিয়ে কাতার প্রবাসী সেলিমের ছেলে রাহিমকে কারাগারে প্রেরনের অভিযোগ ওঠেছে বাদী রৌশন আরা বেগমের বিরুদ্ধে। ১৩ এপ্রিল রাত ১০ ঘটিকায় তার মেয়েকে টয়লেট থেকে বের হওয়ার সময় কেবাকারা মুখে কাপড় দিয়ে ফসলি জমিতে নেয়ার চেষ্টা করে মামলার বাদী কাউকে চিনতে বা দেখতে পায়নি । ১৫ এপ্রিল লক্ষ্মীপুর মডেল থানা রাহিমকে মামলা দিয়ে ১৬ এপ্রিল কারাগারে প্রেরন করেন আদালত। ২২ এপ্রিল ১৫ বছরের অষ্টম শ্রেনীর ছাত্রী রিমা আক্তার সঙ্গে ছালেহ উদ্দিন ৪ লাখ টাকা দেনমোহরে দিয়ে নোটারী পাবলিক এভিডেভিডের মাধ্যমে বিবাহ সম্পুর্ন করেন। ১৫ বছরের মেয়েকে বিবাহ ও মিথ্যা মামলার নাটক সাজানো বিষয়ে স্থানীয় এলাকাবাসী মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাহিমকে মামলায় অভিযুক্ত করায় স্থানীয় এলাকাবাসী, স্বাক্ষীগণ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।
এ ঘটনা ঘটে ১৩ এপ্রিল রাত১০ ঘটিকায় সময় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সাহব উদ্দিনের বাড়িতে।
৪ লাখ টাকা দিলে মামলা পত্যাহার করার অভিযোগ করেন কাতার প্রবাসী রাহিমের পিতা সেলিম ও স্থানীয় এলাকাবাসী।