মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তি
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর নির্দেশনা মোতাবেক আগামী 12/05/2022 খ্রিস্টাব্দ হতে 14/05/2022 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত কুমারখালী উপজেলা পরিষদ সভাকক্ষে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
যাচাই বাছাই কার্যক্রমের সময়সূচী :
12/05/2022 খ্রি: সকাল 9 টা হতে যদুবয়রা, চাঁদপুর, পান্টি ও বাগুলাট ইউনিয়ন, 13/05/2022 খ্রি: সকাল 9টা হতে চাপড়া, কয়া, শিলাইদহ, ও জগন্নাথপুর ইউনিয়ন, 14/05/2022 খ্রি: সকাল 9টা হতে কুমারখালী পৌরসভা, সদকী ও চরসাদীপুর নন্দলালপুর ইউনিয়ন।
উক্ত যাচাই বাছাই অনুষ্ঠানে অনলাইন ও ডিজি নম্বর সম্বলিত সরাসরি আবেদনকারী মুক্তিযোদ্ধাগণকে নির্ধারিত ফরমের সহিত প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্তপুর্বক তিনজন স্বাক্ষীসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিতান কুমার মন্ডল
উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি
কুমারখালী, কুষ্টিয়া।