মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News

মুজিবনগরে ত্রি-মুখি সংঘর্ষে নিহত-৩, আহত-২।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩২০ সময় দেখুন
মুজিবনগরে ত্রি-মুখি সংঘর্ষে নিহত-৩,  আহত-২।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ মানিকনগর গ্রামে প্রধান সড়কে ২টি মোটরসাইকেল ও একটি স্যালো ইঞ্জিন চালিত নসিমনের সাথে ত্রি-মুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন দুইজন । বৃধবার দুপুরে এ দুর্ঘনা ঘটে। নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার সোনাপুর মাঝেরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২) ,মিনারুল ইসলামের ছেলে শামিম রেজা(২১) ও গাড়াডোব গ্রামের নিহাজুল ইসলামের ছেলে মুস্তাক (২০)।

এসময় আহতহন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুর রশিদের ছেলে রকিবুল ইসলাম(২৫) এবং আলমপুর গ্রামের সামজান আলীর ছেলে ওমর ফারুক(২৪)। আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিয়াদ হোসাইন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেস জানান, নিহতরা মেহেরপুর মুজিবনগর সড়কের কেদারগঞ্জ মানিকনগর এলাকায় পৌছালে দুই দিক থেকে দুটি দ্রতগামী মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় শাকিল ও শামিম। এসময় আহত হয় তিনজন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মুস্তাকের মৃত্যুর বিষয়টি করেন । দুর্ঘটনা এলাকায় পুলিশের একটি টীম পরিদর্শন করেন এবং দুটি মোটরসাইকেল জব্দ করেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর