বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

মুন্নু ফেব্রিক্স এর তৃত্বীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৬৮ সময় দেখুন
মুন্নু ফেব্রিক্স এর তৃত্বীয় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ার বাজার


শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওভার দ্য কাউন্টার মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেড ৩১শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত তৃত্বীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের তৃত্বীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ১৩ জুন ২০২১ তারিখে প্রকাশ করা হয়। সূত্র: ডিএসই।

সূত্র মতে, তৃত্বীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি (ইপিএস) আয় ছিল ২ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত ৩য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ২৭ টাকা ৩৪ পয়সা, যা গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে ছিল ২৭ টাকা ৩০ পয়সা। এছাড়াও কোম্পানিটির ১ম ৩ প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহ হয় ১ টাকা ৭১ পয়সা(ঋনাত্মক)।

সূত্র থেকে আরও জানাযায়, ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) ছিল ১১ পয়সা। যা ৩০ জুন ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) ছিল ৫ পয়সা। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৩০ পয়সা। যা আগের বছর ছিল ২৭ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫ শত কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ শত ১৫ কোটি টাকা। আর সঞ্চিত মূলধন ১ শত ৬১ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৪৬.৭৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৭৪ শতাংশ, আর বিদেশী বিনিয়োগকারীদের হাতে ১.৩৮ শতাংশ এবং বাকী ৩৭.৯ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ১১ টাকা মূল্য কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ১১ টাকা এবং সর্বনিম্ন ছিল ১১ টাকা। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর