মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

মুহিবুল্লাহ হত্যা: গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ইলিয়াছের জবানবন্দি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
মুহিবুল্লাহ হত্যা: গ্রেপ্তারকৃত রোহিঙ্গা ইলিয়াছের জবানবন্দি – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

তিনি জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এই পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার মোহাম্মদ ইলিয়াছকে আদালতে আনা হয়। পরে সে কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে গত রোববার (৩ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এ অভিযান চালিয়ে রোহিঙ্গা মো. ইলিয়াস (৩৫) আটক করে এপিবিএন। এছাড়াও শুক্রবার (১ অক্টোবর) দুপুরে হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিমকে (৩৩) এবং শনিবার ভোরে রোহিঙ্গা জিয়াউর রহমান ও আব্দুস সালামকে গ্রেফতার করে ১৪ এপিবিএন। ওই দিন বিকেলে উখিয়া থানা পুলিশ শওকত উল্লাহ (২৩) নামে আরেকজনকে কুতুপালং ক্যাম্প থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন তার ছোট ভাই হাবিবউল্লাহ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর