নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মা, এএফসি অ্যাগ্রো বায়োটেক এবং কোম্পানি সোনালী পেপার লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানি দুইটির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি ৩ টি এমনটিই জানায় ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)কে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি সোনালী পেপারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৭ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ২১৯ টাকা ৮০ পয়সা । ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ৩২৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।
এদিকে বিকন ফার্মা, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৭ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ জুন বিকন ফার্মার শেয়ার দর ছিল ১২৩ টাকা ৩০ পয়সা । ২৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮৪ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। একই সময়ে এএফসি অ্যাগ্রোর ১৮ টাকা ৮০ পয়সা থেকে ২৬ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়।
কোম্পানিগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।






