শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :

মেলান্দহে বিএনপি নেতাদের বিরুদ্ধে মনগড়া সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩২ সময় দেখুন
মেলান্দহে বিএনপি নেতাদের বিরুদ্ধে মনগড়া সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার টনকী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মো. বাবুল মিয়ার বিরুদ্ধে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ ‘মনগড়া, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ও রাজনৈতিক নেতারা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে টনকী বাজারে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ২নং কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ ফজলুর রহমান (ঠান্ডা), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাবুল মিয়া, মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মনজুরুল হক, মনছের আলী, তওহিদুল ইসলাম রঞ্জু, মো. মজনু মিয়া ও মো. আ. রহমান।

বক্তারা বলেন, “টনকী বাজারে ২০০-র অধিক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সম্প্রীতির সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। অথচ বাবুল মিয়ার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”

তারা আরও জানান, “মো. বাবুল মিয়া বিগত পাঁচ বছর ধরে বাজারে মিষ্টির দোকান পরিচালনা করে আসছেন। বাজারের মৃত নিরঞ্জনের ছেলেরা (টগর ও সাগর) নিজেদের মালিকানাধীন দোকান ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এখানে চাঁদা দাবি বা আদায়ের কোনো ঘটনা ঘটেনি।”

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “সংবাদটি পূর্বপরিকল্পিতভাবে বাবুল মিয়াকে রাজনৈতিকভাবে হেয় করতে প্রকাশ করা হয়েছে। আমরা বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী হিসেবে এমন সংবাদে চরম হতাশ এবং ক্ষুব্ধ।”

তারা দ্রুত ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর