বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

মেহেরপুরে ছাত্রলীগের নেতাকর্মী সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
মেহেরপুরে ছাত্রলীগের নেতাকর্মী সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর কমিউনিটি সেন্টারের কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক প্রমূখ।

ছাত্রলীগের নেতাকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষা অর্জন করতে হবে। আমাদের মেধা ও আত্ম দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। এই ছাত্রলীগ সংগঠন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগঠন।
ফরহাদ হোসেন এমপি আরো বলেন,
রাজনীতির প্রথম সোফা হচ্ছে ছাত্রলীগ। মানুষের পাশে থেকে কাজ করতে হবে। ছাত্রলীগের কর্মী বঙ্গবন্ধুর স্বপ্নকে বুকে ধারণ করে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাবে। ছাত্রলীগের বিশাল ইতিহাস ঐতিহ্য রয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যম থেকে ছাত্রলীগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, ৭ ই মার্চ ঐতিহাসিক রেসর্কোস ময়দানে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে অনেক নেতা কর্মীরা। বিএনপির ষড়যন্ত্র কে প্রতিহত করতে সব সময় মাঠে রয়েছে। এই করোনা মহামারীর সময় এই ছাত্রলীগ সম্মূখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন প্রদান, কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন সেবা মুলক কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।

সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সাদিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বায়েজিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর