রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

মেহেরপুরে টাকাসহ ৭ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪২৬ সময় দেখুন
মেহেরপুরে টাকাসহ ৭ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে জুয়ার আসরে হানা দিয়ে ৭ জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ বিকেলে এ সফল অভিযান পরিচালনা করে। আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করেছে ডিবি।
আটকৃতরা হচ্ছে- চৌগাছা গ্রামের মৃত নেক মোহাম্মদের ছেলে ফারুক হোসেন ওরফে বাবু (৩৫), একই গ্রামের মৃত আঃ মান্নাফের ছেলে গোলাম কিবরিয়া (৫০), ফজলুল হকের ছেলে তৌহিদুল ইসলাম (৪৫), মৃত বাবলু আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫) ও মৃত হোসেন আলীর ছেলে আনিছুর রহমান (৫২), গাংনী ভিটাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মোতালেব হোসেন (৩৫) এবং একই পাড়ার মৃত মুজিবর রহমানের ছেলে আলিউল ইসলাম (৩০)।
পুলিশ পরিদর্শক ডিবি (ওসি ডিবি) খোন্দকার শাহ আলমের নেতৃত্বে এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম, এসআই অজয় কুমার কুন্ডু, এসআই বিশ^জিৎ সরকার, এএসআই হেলাল উদ্দীন ও এএসআই মাহতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ডিবি সুত্রে জানা গেছে, চৌগাছা ভিটাপাড়ার বড় পুকুরের পাশের বাঁশ বাগানে জুয়ার আসরে খবর পেয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় ডিবি। প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে ডিবির অভিযান দলটি কয়েকভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। নির্জন স্থানে জমজমাট জুয়ার আসরের চারদিক থেকে ঘিরে নেয় ডিবি পুলিশের সদস্যরা। সেখান থেকে সাত জুয়াড়ীকে আটক করতে সক্ষম হন তারা। তাদের কাছ থেকে ২ সেট তাস, ১৭ হাজার ৯০০ টাকা, ৭ জোড়া স্যান্ডেল, জুয়া খেলার বসার জন্য ব্যবহৃত পলিথিন জব্দ করেন ডিবি সদস্যরা।
এ প্রসঙ্গে ডিবি ওসি বলেন, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে সোমবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর