রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

মেহেরপুরে দা ও কোদাল দিয়ে কৃষককে পিটিয়ে গুরুতর জখম করেছে।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৯২ সময় দেখুন
মেহেরপুরে দা ও কোদাল দিয়ে কৃষককে পিটিয়ে গুরুতর জখম করেছে।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামে ধানের জমিতে পানি প্রবেশ করার প্রতিবাদ করায় আহসানুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দা ও কোদাল দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে জামিরুল ইসলাম হাসা, রাজু আহমেদ, চাদ আলীর ছেলে মনিরুল ইসলাম এবং রাধাকান্তপুরের শফিক এর নামে। ।
আহত আহসানুল ইসলাম দক্ষিণ শালিকা গ্রামের জিরাফত আলীর ছেলে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার শালিকা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত আহসানুল ইসলামের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে জামিরুল ইসলাম হাসা জমির ময়লা পানি আহসানুলের জমিতে প্রবেশ করে। এ বিষয়ে আহসানুল প্রতিবাদ করতে গেলে জামিরুল ইসলাম হাসার নেতৃত্বে তার ভাই রাজু, শফিক, মনিরুল আহসানুলের উপর দেশীয় অস্ত্র দা ও কোদাল দিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর জখম আহত হয়। পরে ঐ মাঠে থাকা এলাকার লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহসানুল ইসলামের মাথায়, পিঠে, হাতের বিভিন্ন স্থানে ক্ষত হয়। তার শরীরে শতাধিক সেলাই দেয়া হয়েছে।
আহত আহসানুল ইসলামের ভাই সিরাজ জানান, আমার ভাইয়ের জমির পাশে তাদের জমি রয়েছে। বিভিন্নভাবে লোকজনকে তারা ভয় দেখায়। কোন কিছু হলে মারতে আসে। আমার ভাই জমিতে কাজ করছিল। এমন অবস্থায় সে জমিতে ময়লা পানি ঢোকানোর চেষ্টা করে।এতে আমার ভাই বাধা দিলে তাকে কোদাল ও দা দিয়ে গুরুতর জখম করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দারা খান জানান, বিষয়টি শোনার সাথে সাথে ওই এলাকাতে পুলিশ ফোর্স পাঠানো হয়। আহত ব্যক্তির লোকজন থানাতে এসেছে। তারা মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে একটি মামলা হতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর