মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মুনসুর আলম খান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, পুলিশ সুপার রাফিউল আলম।
অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা জজ কোর্টের পিপে পল্লব ভট্টাচার্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা প্রেসক্লাবের তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুব চাদু, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা।