বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

মেহেরপুরে ৯ জন মাদকসেবী আটক ও জেল জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩২১ সময় দেখুন
মেহেরপুরে ৯ জন মাদকসেবী আটক ও জেল জরিমানা

মেহেরপুর: মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। শনিবার দুপুরে কালাচাদপুর কাশেম শাইজির আখড়া থেকে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, গাঁজা খাওয়ার বিভিন্ন সরঞ্জামসহ ৯ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আটককৃতরা হলো- সিরাজুল ইসলাম (৫৬) পিতা মৃত রইস উদ্দিন শেখ গ্রাম কালাচাঁদপুর , আব্দুল হালিম (২৮) পিতা আমিরুল ইসলাম গ্রাম বারাদি, মেহেদী হাসান(২৬) পিতা কিফাইত আলী গাংনীর আযান গ্রামে, মাসুম আলী (৪০) পিতা কাওসার আলী শহরের তাতীপাড়া, খোকন আলী (৩৮) পিতা মৃত দীন মোহাম্মদ শহরের খাঁপাড়া, রফিকুল ইসলাম (৫০) পিতা মৃত আখের আলী গ্রাম কামদেবপুর , জুয়েল রানা (৩০) পিতা জয়নাল আলী শহরের বেড়পাড়া, আরিফুজ্জামান সালাম (৩২) পিতা আঃ কুদ্দুছ শহরের বড়বাজার , মাহিরুল @ ক্যাপ্টেন (৪৫) পিতা মৃত তালেব শহরের বেড়পাড়া ।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, গাঁজা খাওয়ার বিভিন্ন সরঞ্জামসহ আটক ও প্রকাশ্যে বিচার করে প্রত্যেককে ০২ ( দুই) মাস করে সাজা এবং ২০০ টাকা করে জরিমানা প্রদান করে আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নি:) আজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতি তে সঙ্গীয় এস আই মুক্ত রায় চৌধুরী, এএসআই(নি:) মাহাতাব উদ্দিন, এএসআই (নি:)আহসান হাবীব ও এএসআই (নি:)ইব্রাহিম বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহপৌরসভার কালচাঁনপুরে এ অভিযান চালায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর