বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

মেহেরপুর জেলা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত আদেশ প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৯২ সময় দেখুন
মেহেরপুর জেলা ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত আদেশ প্রত্যাহার

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
রবিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নির্দেশ অনুযায়ী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক সম্পাদক আজিজুল হক সোহেল।
মেহেরপুর ছাত্রদলের কমিটি পুনরায় বহাল রাখায় জাতীয়তাবাদ ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ সুপার ফাইভের নেতৃবৃন্দ এবং খুলনা বিভাগীয় টিমের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে মেহেরপুর জেলা ছাত্রদল। এছাড়াও বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন কে।
এসময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদ বিন রফিক সিজার জানান, গত ৩ই ফেব্রুয়ারি ২১ ইং তারিখে সাংগঠনিক কার্যক্রমে গতিশীল আনার লক্ষ্যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পুনরায় এই কমিটি বহাল রেখেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অতীতের ন্যায় মেহেরপুর জেলা ছাত্রদল ছাত্রসমাজের অধিকার আদায়ে ও দেশ ও জাতির কল্যাণে কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচী সফল করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর