বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

মেহেরপুর পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
মেহেরপুর পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর নবাগত পুলিশ সুপার রাফিউল আলম যোগদান করায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার রাফিউল আলম।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, আতিকুর রহমান (প্রশাসন), বাংলাভিশন টিভির স্টাফ রিপোর্টার তুহিন অরন্য, বিটিভির প্রতিনিধি আলামিন হোসেন, যুগান্তর পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল আজম, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মাহবুব চাদু, আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান রাশেদ, বাসসের প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ।
এ সময় জেলা পুলিশ সুপার রাফিউল আলম কে মেহেরপুরের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom