সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

মেয়াদি আমানতের সুদহার মূল্যস্ফীতির কম হবে না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
মেয়াদি আমানতের সুদহার মূল্যস্ফীতির কম হবে না


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: আমানতের সর্বনিম্ন সুদহার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক। আমানতের সুদহার বেশি কমে গেলে আমানত সংগ্রহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে, এ শঙ্কা থেকে সুদহার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক।রোবাবর (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন এ নির্দেশনার ফলে ব্যাংকের তিন মাস বা তার চেয়ে বেশি মেয়াদি আমানতের সুদহার কোনোভাবেই মূল্যস্ফীতির চেয়ে কম হবে না। অনতিবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে ভারসাম্যহীনতা রোধে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। মেয়াদি আমানতে বর্তমানে তিন থেকে ৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। বেশি মেয়াদি আমানতে ৬ শতাংশ সুদ নির্ধারিত আছে। অথচ সাম্প্রতিক সময়ে গড় মূল্যস্ফীতি রয়েছে ৬ শতাংশের মতো।

দেশের সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে দায়-সম্পদের ভারসাম্যহীনতা রােধকল্পে ৩ মাস ও তদুর্ধ্ব মেয়াদি আমানতের উপর সুদ/মুনাফা হার নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করা হলো-

ব্যক্তি পর্যায়ের মেয়াদি আমানত এবং বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা/কর্মচারিদের প্রভিডেন্ট ফান্ড, অবসরােত্তর পাওনাসহ বিবিধ পাওনা পরিশােধের লক্ষ্যে গঠিত তহবিল বাবদ রক্ষিত যে কোনো পরিমাণ মেয়াদি আমানতের উপর সুদহার মূল্যস্ফীতি হার অপেক্ষা কোনক্রমেই কম নির্ধারণ করা যাবে না।

অনুচ্ছেদ নং-৩(ক) এ বর্ণিত আমানতের উপর কোনো নির্দিষ্ট মাসে সুদ/মুনাফা হার নির্ধারণের ক্ষেত্রে ঐ মাসের অব্যবহিত তিন মাস পূর্বের মূল্যস্ফীতি হারকে (বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ১২ মাস ভিত্তিক গড়) বিবেচনায় নিতে হবে। ঋণ/বিনিয়ােগের উপর সুদ/মুনাফা হার বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২০ এর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৯ শতাংশ অপরিবর্তিত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদহার কমছে। ব্যাংক থেকে প্রাপ্ত বিবরণী পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ ব্যাংকের মেয়াদি আমানতে মূল্যস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দেয়া হচ্ছে। ক্ষুদ্র আমানতকারীসহ অন্যান্য আমানতকারীদের একটি অংশ জীবিকা নির্বাহের জন্য ব্যাংকে রক্ষিত আমানতের সুদের ওপর নির্ভরশীল। কিন্তু মেয়াদি আমানতে মূল্যস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দেয়া হচ্ছে বলে আমানতকারীদের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ছাড়া মেয়াদি আমানতের সুদহার বেশি কমে গেলে জনসাধারণ সঞ্চয়ে নিরুৎসাহিত হন। ফলে অর্থ ব্যাংকে জমা রাখার পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।

ব্যাংক তহবিলের প্রধান উৎস হলো বিভিন্ন ধরনের আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত আমানত। আমানতের সুদহার বেশি কমে গেলে ভবিষ্যতে ব্যাংকের আমানত সংগ্রহের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনায়ও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।

গত মার্চে দেশের ব্যাংকগুলো গড়ে চার দশমিক ৪০ শতাংশ সুদে আমানত নিয়েছে। এক বছর আগে গড় সুদহার ছিল ৫ দশমিক ২৪ শতাংশ। আবার কিছু ব্যাংক দেড় থেকে তিন শতাংশ সুদ দিচ্ছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় জানানো হয়, ২০২০ সালের ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণে সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। তবে আমানতে সুদহার নির্ধারণের ক্ষমতা ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়। এরপর নিজেদের মুনাফা ধরে রাখতে ব্যাংকগুলো আমানতের সুদ ব্যাপক কমাতে শুরু করে। এর মধ্যে করোনা শুরু হওয়ায় ব্যাংকগুলোর সিআরআর দেড় শতাংশ কমানো, প্রণোদনার আওতায় ঋণ বিতরণের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন তহবিলসহ বিভিন্ন নীতি সহায়তার কারণে বাজারে তারল্য বেড়েছে। আবার গত অর্থবছর রেমিট্যান্সে রেকর্ড ৩৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি বৃদ্ধি হয়। এসব কারণে ব্যাংকগুলোর হাতে উদ্ধৃত তারল্য ব্যাপক বেড়েছে। অথচ গত জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ বেড়েছে মাত্র ৮ দশমিক ৩৫ শতাংশ। এসব কারণে গত জুন শেষে ব্যাংকগুলোর অলস তারল্য দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০০ কোটি টাকা। আর ২ লাখ ৩১ হাজার কোটি টাকা উদ্ধৃত রয়েছে। ফলে বেশিরভাগ ব্যাংক এখন আমানত নিতেই অনীহা দেখাচ্ছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর