মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

মোবাইল চুরি ঠেকানোর অ্যাপ থিফগার্ড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
মোবাইল চুরি ঠেকানোর অ্যাপ থিফগার্ড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু


মোবাইল চুরি ঠেকানো এবং মোবাইলের ডাটা সুরক্ষার যাবতীয় সমাধান নিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল মোবাইল ভিত্তিক এ্যাপ্লিকেশন ‘থিফগার্ড।’ পাশাপাশি, পরিবারের মহিলা, শিশু এবং বৃদ্ধ সদস্যদের কথা চিন্তা করে ‘থিফগার্ড’ অ্যাপে সংযুক্ত করা হয়েছে ফ্যামিলি প্রোটেকশন নামে জীবন রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ ফিচার। এছাড়াও এখন থেকে থিফ গার্ড এর সকল ব্যবহারকারী পাবেন বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড এর পণ্যের উপর আকর্ষনীয় ছাড় ।

সম্প্রতি ঢাকার অদূরে একটি অবকাশকেন্দ্রে আয়োজিত বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো এটির পথচলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনির হোসেন , সফটালজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাইদুর রহমান, নির্বাহী পরিচালক আনোয়ার সাদৎ কবির , সফটালজি লিমিটেড এর পরিচালক মো: জাকির হোসেন , সফটালজি লিমিটেড এর বিক্রয় বিভাগ এর প্রধান মো: আজাদুল ইসলাম লিমন প্রমুখ।

এছাড়াও থিফগার্ড ব্যবহারকারীরা যে সকল প্রতিষ্ঠান থেকে বিশেষ ডিসকাউন্ট পাবেন সেই প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছে মিনিস্টার গ্রুপ, ওয়েল ফুড, লাইটহাউজ ফ্যামিলি রিট্রিট (কক্সবাজার), এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান। অনুষ্ঠান শেষে সংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংষ্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সাদিয়া ইমি, ডিজে সোনিকা, লিন্ডা লিউ, শিহাব এবং আরও অনেকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর