শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজারে ইশারা দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ সময় দেখুন
মৌলভীবাজারে ইশারা দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি;

মৌলভীবাজারের রাজনগরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(৭ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদের হলরুমে “ইশারা ভাষা”দিবস আয়োজিত আলোচনা সভা শেষে ট্রাইসাইকেল,হুইল চেয়ার ও শ্রবন যন্ত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কমর্কতা মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের থেরাপিস্ট নিবারন মালাকার, হীড বাংলাদেশের মগার্রেট জুই দাস,উপকারভোগী দেওয়ান মো.ওলি মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে রাখা ট্রাইসাইকেল,হুইল চেয়ার ও শ্রবনযন্ত্র ১৫ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom